November 1, 2026, 1:42 pm
SCROLL:
ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমিরকে ঘিরে জমি ও কোটি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ। জমির মালিকানা, তিতাস টাওয়ারের আর্থিক লেনদেন ও নির্বাচনী ভূমিকা নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ ১২০ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ: বিএলআরআইয়ের পিডি সাজেদুলকে ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ ব্যয়ের প্রশ্ন সম্পদের অভিযোগ অনুসন্ধানে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জাকির হোসেনকে ঘিরে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা দাবি কঙ্গোতে ইবোলা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে, বাড়ছে উদ্বেগ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৬৮ যৌথ ক্ষেপণাস্ত্র উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান রতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিদ্যুৎব্যবস্থা প্রথম সংবাদ: উত্তর কোরিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কোরীয় উপদ্বীপে উত্তেজনা কাঁঠালিয়ায় তথ্য চাওয়ায় সাংবাদিককে মামলা দেওয়ার হুমকি! পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে অভিযোগ জমির মালিকের অভিযোগ, পৌরসভার মাপজোখ বন্ধ ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিতর্ক

এসিল্যান্ড অবগত পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ঠাকুরগাঁও, পীরগঞ্জ,প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, কানুনগো (অঃদাঃ) মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার তদন্ত প্রতিবেদনের নামে ঘুষ বাণিজ্য, ভুয়া তথ্য প্রদান করা, চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে তদন্ত করে এসিল্যান্ড কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার বিষয়ে প্রত্যক্ষদোর্ষীরা শনিবার এ প্রতিনিধিকে অভিযোগ করেন। এছাড়া উপজেলার ১০নং জাবরহাট ও ১১নং বৈরচুনা ইউনিয়নে প্রচুর পরিমাণ সরকারি সম্পত্তি থাকায় সরকারের স্বার্থে ওই সব জমিতে ইতিপূর্বে ভূমি অফিস থেকে লাল ফ্লাগ স্থাপন করা হয়েছিল। বিশেষ করে ১০নং জাবরহাট ইউনিয়নে চন্দরিয়া আমির পাড়া ও আশেপাশের গ্রাম গুলোতে সরকারি জমিতে যে লাল ফ্লাগ গুলি স্থাপন করা হয়েছিল স্থানীয় দালালদের মাধ্যমে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে সার্ভেয়ার মোঃ ওমর ফারুক ওই সব সরকারি জমির লাল ফ্লাগ সরিয়ে ফেলেছেন। ফলে পূর্বের দখলে থাকা ব্যক্তিরা প্রকাশ্যে ঐসব সরকারি জমিতে চাষাবাদ করছে বলে সরেজমিন খোজ নিয়ে জানা গেছে। এছাড়া নাম খারিজের ব্যাপারে প্রতি ফাইলে ৩শ থেকে ৫শ টাকা ক্ষেত্র বিশেষ চুক্তিভিত্তিক মোটা অংকের টাকা আদায় করে সার্ভেয়ার ওমর ফারুক সই স্বাক্ষর করেন বলে ভুক্তভোগীরা জানায়। এসব ঘুষের টাকা সম্পর্কে এসিল্যান্ড এম.এন ইশফাকুল কবীর অবগত আছেন এবং তিনি ওই টাকার সন্তোষজনক ভাগ পেয়ে থাকেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট (এডিএম) এর আদালত থেকে জমি জমার বিরোধ সংক্রান্ত মোকদ্দমার তদন্ত করার জন্যে সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর কে আদালত নির্দেশ দিলেও তিনি এ নির্দেশ মানেন না। তিনি নিজে সরেজমিন না গিয়ে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে দিয়ে তদন্ত করে থাকেন। ওই দুই তদন্তকারী সরেজমিনে গিয়ে বিবাদী পক্ষকে আতঙ্ক সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে থাকেন বলে চন্দরিয়া মৌজার আমিরপাড়া গ্রামের বেশ কয়েকজন এ অভিযোগ করেন। তাদের প্রস্তুতকৃত প্রতিবেদনে এসিল্যান্ড স্বাক্ষর করে আদালতে রিপোর্ট প্রেরণ করেন। ফলে অনেকেই ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় এসিল্যান্ড ও সার্ভেয়ার ওমর ফারুক কে জিজ্ঞাসা করা হলে সুকৌশলে তারা এড়িয়ে যান। বিষয়টি সরকার ও জনস্বার্থে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্যে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


FACEBOOK