উপস্থাপক: উত্তর কোরিয়ার প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে কেন্দ্র করে পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে পূর্ব উপকূলের সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা সামরিক নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য বিনিময় করছে। অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে এ ধরনের পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে।