November 2, 2026, 8:35 pm
SCROLL:
অভাবের দিন থেকে ডলার-ইউরোর আলোচনা, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে নুরুল হক নুর: প্রশ্নের মুখে স্বচ্ছতা ও জবাবদিহি মানহীন ঔষধ বাজারে রেখে রহস্যজনক নীরবতা ঔষধ প্রশাসনের আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দুর্নীতির জালে হুমকিতে জনস্বাস্থ্য পাঁচ মাসেও ৩ বিলিয়ন ডলার ছাড়ায়নি প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রার বাজারে বাড়ছে চাপ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গার্মেন্টস শিল্পাঞ্চল, পুলিশের সঙ্গে সংঘর্ষে অচল সড়ক ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমিরকে ঘিরে জমি ও কোটি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ। জমির মালিকানা, তিতাস টাওয়ারের আর্থিক লেনদেন ও নির্বাচনী ভূমিকা নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ ১২০ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ: বিএলআরআইয়ের পিডি সাজেদুলকে ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ ব্যয়ের প্রশ্ন সম্পদের অভিযোগ অনুসন্ধানে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জাকির হোসেনকে ঘিরে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, সাংবাদিক ও পরিবারের নিরাপত্তা দাবি কঙ্গোতে ইবোলা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে, বাড়ছে উদ্বেগ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৬৮ যৌথ ক্ষেপণাস্ত্র উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান

বকশীগঞ্জ থেকে ইসলামপুরে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

(ইউএনও)মুরাদ হোসেনের অভিযানে রাত প্রায় ২টার সময় ২৩ বস্তা সার জব্দ।
*কৃষকরা বলেন, ডিলারের কাছে সার নিতে গেলে অনেক হয়রানি। কারণ তারা পাচার ও চড়া দামে বিক্রি করে।
*পুনরায় জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ করবো।
ঘটনাটি ঘটেছে  জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত মেরুরচর ইউপি টুপকেরচর গ্রামে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মুরাদ হোসেনের অভিযানে  টুপকেরচর থেকে ২৩ বস্তা সার উদ্ধার।
জানা যায়, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
কৃষকরা বলেন, ডিলারের কাছে সার নিতে গেলে অনেক হয়রানি। কারণ তারা পাচার ও চড়া দামে বিক্রি করে।

অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয়। কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে। তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন অ্যাপসের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা তদন্ত করবো তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, সারের বস্তাগুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নজরুল
১৮.০৯.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


FACEBOOK