বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞপ্তি দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পত্রিকার বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে বাড্ডায় মাদক কারবারের অভিযোগ: একাধিক স্পটে প্রকাশ্যে ব্যবসা, পুলিশের সোর্স পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ খিলগাঁও থানার কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু, একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে ওসি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস ট্রেনের টিকিট সিন্ডিকেটের দখলে চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে বাংলাদেশে নতুন আশা ২৫ কোটি টাকা বৃদ্ধি করা হবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য, বললেন প্রতিমন্ত্রী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর এসিল্যান্ড অবগত পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জাতীয় সংসদের স্পীকার ​মীর

২ বছরে ইসরায়েল ছেড়েছেন ১৩৭০ চিকিৎসক

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১,৩৭০ জন ইসরায়েলি চিকিৎসক ন্যূনতম ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এই পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে দেশত্যাগ করা ৭০৫ জন চিকিৎসকের তুলনায় প্রায় দ্বিগুণ।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় এমন চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে, যারা বিদেশে যাওয়ার প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি সময় অবস্থান করেছেন এবং পরবর্তীতে টানা তিন মাসের বেশি ইসরায়েলে অবস্থান করেননি।

গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ইসরায়েলি দৈনিক ‘হারেৎস’-কে জানান যে সরকারের নীতিগুলোর কারণে উচ্চদক্ষ পেশাজীবীরা দেশ ছাড়তে পারেন বলে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন।

তিনি আরও জানান, বিচার বিভাগীয় সংস্কার বিতর্কের মধ্য দিয়ে এই প্রবণতা শুরু হয়েছিল। তবে ৭ অক্টোবরের হামাসের হামলা, যুদ্ধ এবং সামরিক বাহিনীতে সবার বাধ্যতামূলক অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য তৈরি হওয়ার পর পরিস্থিতি আরও গুরুতর রূপ নিয়েছে।

গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সী চিকিৎসকদের দেশত্যাগের বিষয়টিও বিশ্লেষণ করা হয়েছে, যারা সাধারণত বিশেষজ্ঞ প্রশিক্ষণ শেষ করে নতুন চিকিৎসকদের গড়ে তুলতে মূল ভূমিকা পালন করেন। দেখা গেছে, এই তিন বছরে দেশ ছাড়া চিকিৎসকদের মধ্যে প্রতি পাঁচজনের একজন ছিলেন ৪৫ বছরের বেশি বয়সী, যা অত্যন্ত উদ্বেগের বলে অভিহিত করা হয়েছে।

সূত্র: এসকেএন টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


এসকেএন টিভি চ্যানেল ফেসবুক