বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার ডিসির বক্তব্য ঘিরে প্রশ্ন: প্রশাসনের বিভিন্ন দপ্তর নিয়ে ওঠা অভিযোগ তদন্তের দাবি বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব: শিক্ষা, ইংরেজি ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে তানভীর কবিরের নতুন পথচলা চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পত্রিকার বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে বাড্ডায় মাদক কারবারের অভিযোগ: একাধিক স্পটে প্রকাশ্যে ব্যবসা, পুলিশের সোর্স পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ খিলগাঁও থানার কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু, একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় উত্তর মোড়াইলে আজাদের বসতঘরে পুলিশের তল্লাশি

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, ঘরে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:নয়ন আহমেদ বকুল।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর মোড়াইল এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজাদ (৪৫) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশি উপস্থিতি টের পেয়ে আজাদ ঘরের পেছন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয়দের দাবি, ঘরের পেছন দিয়ে বের হওয়ার মতো স্বাভাবিক কোনো পথ ছিল না।

তল্লাশিকালে আজাদের বিছানার খাটের ওপর থেকে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আজাদ এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তার কর্মকাণ্ডের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে অভিযানের সময় একটি সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড) পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে। আইডি কার্ডটি ভুয়া কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়। এ সংক্রান্ত একটি ছবি প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, আজাদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্য দিয়েছেন: মহিন আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


এসকেএন টিভি চ্যানেল ফেসবুক