November 5, 2026, 8:24 pm
SCROLL:
ব্রাহ্মণবাড়িয়ায় কাউছার-নাজিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে ডিসি আবু সাঈদের জবাব! অভিযোগ তদন্তের দায় এড়ানোর ইঙ্গিত? ৫৬ কর্মচারী বদলি হলেও অভিযুক্তদের বদলি কবে—সাংবাদিকের প্রশ্নে অস্পষ্ট উত্তর মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বজুড়ে তোলপাড়, যা বলছেন বিশ্বনেতারা চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় চীন আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি রাজউকের ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অভাবের দিন থেকে ডলার-ইউরোর আলোচনা, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে নুরুল হক নুর: প্রশ্নের মুখে স্বচ্ছতা ও জবাবদিহি মানহীন ঔষধ বাজারে রেখে রহস্যজনক নীরবতা ঔষধ প্রশাসনের আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দুর্নীতির জালে হুমকিতে জনস্বাস্থ্য পাঁচ মাসেও ৩ বিলিয়ন ডলার ছাড়ায়নি প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রার বাজারে বাড়ছে চাপ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গার্মেন্টস শিল্পাঞ্চল, পুলিশের সঙ্গে সংঘর্ষে অচল সড়ক ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমিরকে ঘিরে জমি ও কোটি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ। জমির মালিকানা, তিতাস টাওয়ারের আর্থিক লেনদেন ও নির্বাচনী ভূমিকা নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি টাকার হিসাব নিয়ে নানা অভিযোগ

১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে বাংলাদেশ পুলিশ

সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ সংক্রান্ত খবর প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাত মাসে বাংলাদেশের মোট ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর মধ্যে দুই হাজার ৩৮ জন উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ।

পুলিশ বলছে, খবরটি তাদের নজরে আসার পর তারা স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করেছে।

যাচাই-বাছাই করতে গিয়ে তারা দেখে যে এ সময়ের মাঝে শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজ জিডি হয়েছে ৪৭৪টি, উদ্ধার হয়েছে ৪০৬ জন, উদ্ধার হয়নি ৬৮ জন।

একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩, উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন, উদ্ধার হয়নি এক হাজার ৯৭০ জন। আলোচ্য সময়ে মোট ১৫ হাজার ৭১৭ নিখোঁজ শিশুর মধ্যে উদ্ধার হয়নি দুই হাজার ৩৮ জন।

নিখোঁজ হওয়ার কারণ হিসেবে পুলিশ বলছে, শূন্য থেকে নয় বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

আবার, ১০ থেকে ১৭ বছর বয়সিরা অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব ইত্যাদি কারণে নিখোঁজ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


FACEBOOK