বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার ডিসির বক্তব্য ঘিরে প্রশ্ন: প্রশাসনের বিভিন্ন দপ্তর নিয়ে ওঠা অভিযোগ তদন্তের দাবি বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব: শিক্ষা, ইংরেজি ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে তানভীর কবিরের নতুন পথচলা চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পত্রিকার বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে বাড্ডায় মাদক কারবারের অভিযোগ: একাধিক স্পটে প্রকাশ্যে ব্যবসা, পুলিশের সোর্স পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ খিলগাঁও থানার কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু, একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে ওসি

ট্রাইব্যুনালে শেখ হাসিনার অডিও রেকর্ড ‘যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের যে নির্দেশনা দিয়েছিলেন, সেসব কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের দাবি, ফোনালাপগুলোতে আন্দোলনকারীদের দমন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে আন্দোলন ছত্রভঙ্গ করার বিষয়ে নির্দেশনার কথা রয়েছে। ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় এসব ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

উপস্থাপিত একটি ফোনালাপে তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের বিভিন্ন স্থানে জড়ো হওয়ার কথা শেখ হাসিনাকে জানান। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের মাঠে নামানোর কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের লোক জড়ো করাতে হবে।’

একপর্যায়ে ওবায়দুল কাদের আন্দোলনকারীদের জমায়েতের আশপাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো করার প্রস্তাব দেন। জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের গেদারিং যেন পুলিশের সাপোর্ট পায়।’

ফোনালাপের একপর্যায়ে শেখ হাসিনা র‌্যাব ও বিজিবিকে ব্যবহারের কথা বলেন। তার কথোপকথনে আন্দোলনকারীদের বড় জমায়েত হলে হেলিকপ্টার থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও শোনা যায়।

এ ছাড়া ফোনালাপে আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গও উঠে আসে। একপর্যায়ে শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, ‘আমি বলছি—যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও।’

প্রসিকিউশন এসব ফোনালাপকে আন্দোলন দমনে তৎকালীন সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


এসকেএন টিভি চ্যানেল ফেসবুক